
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও নতুন ধারার রাজনীতির প্রত্যাশা সামনে রেখে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা; সদস্য সচিব আব্দুল্লাহ মিয়াজি।
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাইদুল আলম তানবীরকে আহ্বায়ক, ফাহিম মুনতাসীর সোহানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ আব্দুল্লাহ মিয়াজিকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া নূর হোসাইন শিমুল মুখ্য সংগঠক এবং মোসাঃ আসমা নূর সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নতুন এই কমিটি গঠনের মধ্য দিয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সংশ্লিষ্ট ছাত্রসংগঠন হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলার প্রত্যাশাকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির রাজনৈতিক ভাবনায় নাগরিক অধিকার, সামাজিক মর্যাদা, সমতা ও তরুণ নেতৃত্বের বিকাশের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন পর্যায়ের পাশাপাশি লালমাই উপজেলাতেও জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা পর্যায়ে সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন সজিবুল ইসলাম। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লালমাই উপজেলা শাখার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও ছাত্রশক্তির নেতাকর্মীদের সম্পৃক্ত থাকতে দেখা গেছে।
এদিকে লালমাইয়ের সন্তান ও এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের নেতা জয়নাল আবেদীন শিশিরের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতাও স্থানীয় পর্যায়ে দলটির কার্যক্রমে আলোচনায় রয়েছে।
বাগমারা দক্ষিণ ইউনিয়নে নতুন কমিটি গঠনের ফলে ইউনিয়ন পর্যায়ে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক উপস্থিতি আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ নাছির আহাম্মেদ কতৃক প্রকাশিত, বার্তা সম্পাদক:- সজিব মাহমুদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328, 01642167921 ( WhatsApp)
www.ajker-lalmai.com