লালমাই প্রতিনিধি (কুমিল্লা): কুমিল্লার লালমাই উপজেলায় অনুষ্ঠিত সহীহ কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শংকুরপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মোঃ ইব্রাহিম খলিল।
গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলার শিকারিপাড়া বায়তুল কোরআন মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩৩টি মাদ্রাসার প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পবিত্র কোরআনের শুদ্ধ তিলাওয়াত ও উচ্চারণের দক্ষতা যাচাই করা হয়। এতে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে তৃতীয় স্থান অর্জন করে ইব্রাহিম খলিল।
ইব্রাহিম খলিল কুমিল্লার লালমাই উপজেলার শংকুরপাড় এলাকার ভাবকপাড়ার বাসিন্দা মোঃ স্বপন হোসেনের ছেলে।
তার এ সাফল্যে শংকুরপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদ, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
আগামী দিনে দ্বীনি শিক্ষা ও পবিত্র কোরআনের খেদমতে আরও বড় সাফল্য অর্জনের জন্য ইব্রাহিম খলিলের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
আরো পড়ুনঃ