লালমাই প্রতিনিধি।। কুমিল্লার লালমাই উপজেলায় অনুষ্ঠিত সহীহ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শংকুরপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মোঃ ইব্রাহিম খলিল।
গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলার শিকারিপাড়া বায়তুল কোরআন মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩৩টি মাদ্রাসার প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুরু থেকেই পবিত্র কোরআনের শুদ্ধ তিলাওয়াত ও উচ্চারণের দক্ষতায় বিচারক ও দর্শকদের নজর কাড়ে ইব্রাহিম খলিল। শেষ পর্যন্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার সুনাম বয়ে আনে।
মোঃ ইব্রাহিম খলিল কুমিল্লার লালমাই উপজেলার শংকুরপাড় এলাকার ভাবকপাড়ার বাসিন্দা মোঃ স্বপন হোসেনের ছেলে।
তার এ সাফল্যে শংকুরপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদ, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। আগামী দিনে দ্বীনি শিক্ষা ও পবিত্র কোরআনের খেদমতে আরও বড় সাফল্য অর্জনের জন্য ইব্রাহিম খলিলের পরিবার ও মাদ্রাসার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
আরো পড়ুনঃ