বাগমারায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, ছাড়িয়ে নিতে তদবিরের অভিযোগ

লালমাই প্রতিনিধি।। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নাঈমকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। তিনি উপজেলার দুতিয়াপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি লালমাই থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

এদিকে, তাকে আটকের পর ছাড়িয়ে নিতে তদবিরের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, যারা তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন, তাদেরই কেউ কেউ এখন তাকে ছাড়িয়ে নিতে তদবির করছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০