লালমাই সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা।

-নবগঠিত কমিটিতে সভাপতি সায়মন, সাধারণ সম্পাদক নাঈম ও সাংগঠনিক সম্পাদক ইতি রানীকে অনুমোদন দিল কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।

কুমিল্লার লালমাই সরকারি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুল ইসলাম সায়মন, সিনিয়র সহ-সভাপতি খালেদ হোসেন সজিব, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নাঈম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ লিসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতি রানী।

জেলা ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী, নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে লালমাই সরকারি কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা রয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০