লালমাই প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার লালমাই উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুন নূর। একই সেশনের জন্য উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা ইমাম হুসাইন।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন সেশনের জন্য সাংগঠনিক প্রক্রিয়ায় মাওলানা আবদুন নূরকে পুনরায় উপজেলা আমির নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি মাওলানা ইমাম হুসাইনকে উপজেলা সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য লালমাই উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকছে।
উল্লেখ্য, মাওলানা আবদুন নূর ও মাওলানা ইমাম হুসাইন পূর্ববর্তী সেশনেও যথাক্রমে উপজেলা আমির ও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
নতুন সেশনে দায়িত্বপ্রাপ্ত নেতারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
আরো পড়ুনঃ